আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভোলার মেয়ে হুনফা হত্যা মামলায় স্বামী ফজলুল হকের মৃত্যুদন্ড ভোলার পুলিশ লাইন্স এর জন্য ১০ শয্যার এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ ভোলার রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টা : অভিযোগ ভুক্তভোগীর লঘুচাপের প্রভাবে উত্তাল মেঘনা, ভোলার ৬ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ শ্বাসরুদ্ধকর ম্যাচে, মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টানা বর্ষণে ভোলার হাজারো মানুষ পানিবন্দী, তলিয়েছে ঘরবাড়িসহ সড়ক ও ফসলের মাঠ ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় ৪ জন আটক চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
ad728

ভোলা পৌরসভায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক" জননিরাপত্তায় পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রাণিসম্পদ বিভাগ

প্রতিবেদকের তথ্য : Daily Bhola Press
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 176
ছবির ক্যাপশন : ভোলা পৌরসভা এলাকায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে।

ভোলা পৌরসভা এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। রাস্তাঘাটে অবাধ বিচরণ ও দলবেঁধে কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। বিশেষ করে শিশু, কিশোর এবং বয়স্করা কুকুরের হামলার শিকার হয়ে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছেন।


এদিকে ভোলা পৌর ১ নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকায়,  কয়েকদিন যাবত একটি পালিত কুকুর পাগল হয়ে গিয়ে বটতলা সড়কের আশপাশে ১ দিনে ১০ জন পথচারীকে কামর দিয়ে গুরুতর যখম করেছে , বর্তমানে ঐ এলাকা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ এই কুকুর আতঙ্কে  দিন পার করছেন । 


​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য এখন প্রধান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এসব কুকুর। প্রায়ই পথচারীদের ধাওয়া করছে এবং কামড়ে আহত করছে। ভুক্তভোগীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পৌর কর্তৃপক্ষ যদি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আমরা আশা করব পৌর কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে নজর দিবেন। 


এ বিষয়ে ভোলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান একটা সময় ভোলা পৌরসভায় বেয়ারিস কুকুর অধিকার হারে বৃদ্ধি পেতেন তখন সেটা পৌরসভার পক্ষ থেকে নিধন করা হতো, বর্তমানে কোন নিধন করা হচ্ছে না। প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্দেশে জেলা উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে এসব বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিনেশন করা হতো বর্তমানে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া বন্ধ রয়েছে। বর্তমানে পাগলা, বেওয়ারিশ কুকুরগুলো বেড়ে গেছে সেক্ষেত্রে আমাদের কাছে এসব কুকুর গুলোকে নিধন করার জন্য সরকারের কোন অনুমতি নেই। হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা জারি করেছেন সারা বাংলাদেশে বর্তমান নিধন প্রক্রিয়া বন্ধ রয়েছেন। এখন শুধু ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চলমান রয়েছে, তবে সেটার কার্যক্রম কতটুক চলমান আছে সেটা প্রাণিসম্পদ বিভাগ বলতে পারবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728